ত্রিশালে মহিলা ভাইস চেয়ারম্যান পরিবারের মাস্ক বিতরণ

0
347
728×90 Banner

এনামুল হক,ত্রিশাল :ময়মনসিংহের ত্রিশালে নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে ত্রিশাল উপজেলায় সাধারন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে জনসচেতনা লক্ষ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমার ব্যাক্তি গত উদ্যোগে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাস্ক বিতরণ করেছেন।
রবিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে বিতরণ শেষে মাহমুদা খানম রুমা বলেন, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনার যে ভাইরাসটি বিস্তার লাভ করেছে তার নাম কোভিড-১৯। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াতে পারে। কোনো সুস্থ ব্যক্তি যখন করোনা আক্রান্ত ব্যক্তির দেওয়া হাঁচি বা কাশির সুক্ষ্মকণা শ্বাসপ্রশ্বাস বা হাতের স্পর্শের মাধ্যমে মুখে নেন, তখন তার দেহেও করোনা সংক্রমণ ছড়াতে পারে। তাই বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সদ্যমত মানুষকে মাস্ক দিয়ে যাচ্ছি এবং সকলকে ঐক্য হয়ে কাজ করার আহবান জানান তিনি । এসময় ভাইস চেয়ারম্যানে স্বামী আব্দুল্লাহ আল মামুন সহ পরিবারে সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন মাস্ক বিতরণ মূহুর্তে জানান,বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো পালন করতে হবে। তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই সাধারন মানুষদের মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ। শুধু সরকার নয় আমাদেরও এই সমাজের মানুষের জন্য অনেক কিছু করার আছে। সেই প্রত্যয় থেকেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here