কাপাসিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

0
324
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় আখক্ষেত থেকে মিনারা (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৩ মার্চ দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মিনারা উজলী দিঘীরপাড় গ্রামের মৃত মাইন উদ্দিনের মেয়ে। সে বিগত ২০/২২ দিন যাবত নিখোঁজছিল। বাড়ির পচ্শিম দক্ষিন পাশে আখক্ষেতে ছোট বাচ্চারা লাশটি দেখে এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: শেখ সাদিক ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এলাকাবাসী জানান, মিনারা প্রায় ২০ দিন আগে তার কন্যার বিবাহ নিয়ে তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয় পরে সে বাড়ি থেকে মাওনা কাজের সন্ধানে যাবার কথা বলে চলে যায়। পরে তাকে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো: শেখ সাদিক জানান, লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে বিষ জাতিয় বোতল পাওয়াগেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here