ফেসবুকে করোনা নিয়ে গুজব, দুই যুবক আটক

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নূর আলম (২৭) ও মাহফুজ (২৭) নামের দুই যুবককে আটক করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
আটককৃত নূর আলম শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে ও মাহফুজ পূর্ব হাজীপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে।
ওসি তানভীরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে এমন একটি মিথ্যা খবর পোস্ট করেন তারা। অথচ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত এমন কোন ব্যক্তি ভর্তি নেই সেখানে। বিষয়টি নজরে আসলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here