নতুন আইজিপি বেনজীর আহমেদ

0
323
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুন পুলিশ প্রধান পাচ্ছে বাংলাদেশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো ড. বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, আজ বা কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। বর্তমান আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল।
১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ।
২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here