সাপাহারে খেলার সময় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
207
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান নামের এক দেড় বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। । নিহত শিশু উপজেলার তাজপুর পশ্চিমপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এবং তার খেলার সাথী রাব্বি একই বয়সের আরেক শিশু পুকুরের পানিতে ডুবে গুরুতর অসুস্থ্য হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুটি বাসার অদূরে খেলা করছিল। এসময় তারা সবার অজান্তে বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় স্থানীয় লোকজন শিশুদুটিকে পুকুরে ভাসতে দেখে বাড়ীর লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুদুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামুল হাসানকে মৃত ঘোষণা করেন। এবং রাব্বি নামের অপর শিশুর অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here