
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় অভিভাবক সদস্য গাজীপুর সদর থানা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল ইসলাম মিলন, দিবা শাখার সহকারী প্রধান আবুল কাশেম, প্রভাতী শাখার সহকারী প্রধান ভারপ্রাপ্ত আব্দুল মতিন, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, শামীউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন আখন্দ প্রমুখ। আলেচানা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।






