
মোঃ রাজীব হোসেন, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজার মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গনে পূবাইল থানা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর-০৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকির রোগমুক্তি কামনায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, সভাপতিত্ত¡ করেন, ৪২নং ওয়ার্ড আওয়ামীলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও অঞ্চল-০২ এর সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান শিরিষ। আরও উপস্থিত ছিলেন, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর, আব্দুস সালাম (বি.এ)। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহŸায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির, আওয়ামীলীগ নেতা, শাহাদাত হোসেন মাষ্টার, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুনুর রশিদ ভূইয়া, ৪১নং ওয়ার্ডের সদস্য সচিব শেখ জাকারিয়া প্রমুখ।






