গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

0
346
728×90 Banner

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের গোলাপগঞ্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও কলামিস্ট এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেন, আমি গোলাপগঞ্জের মানুষ। এই গোলাপগঞ্জকে ভালোবেসে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য সুদ‚র প্রবাসে গিয়েও দেশে ফিরে এসেছি।
আমি বিগত নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছি৷ এবছরও গোলাপগঞ্জবাসী আমাকে প্রার্থী হিসেবে চাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি উপজেলা বাসীর উন্নয়নের জন্য কয়েকবছর থেকে কাজ করে যাচ্ছি৷ এতে জনগণের ব্যাপক সাড়াও পেয়েছি।
তিনি আরও বলেন, আমি এই গোলাপগঞ্জের স্বার্থে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকা প্রকাশ করেছি যার মাধ্যমে গোলাপগঞ্জের সুখ দুঃখের কথা উঠে আসছে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার উপ-সম্পাদক ফয়ছল আলম, দৈনিক রপিবানী প্রতিনিধি শহিদুর রহমান সুহেদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি এম এ জলিল, সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ইমরান আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, এছাড়াও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here