মাতৃভাষা চর্চা বাড়াতে হবে…..লায়ন গনি মিয়া বাবুল

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রত্যেকের মাতৃভাষা চর্চা বাড়াতে হবে। মাতৃভাষার মাধ্যমে নান্দনিক সংস্কৃতির বিকাশ ঘটানো যতদ্রুত সম্ভব অন্য কোন ভাষাতে তাহা সম্ভব নয়। প্রত্যেক মানুষের উচিত তার মাতৃভাষাকে শ্রদ্ধা করা এবং মাতৃভাষা নিজস্ব জ্ঞান দক্ষতা অর্জন করা। তিনি আরো বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন ও অবিচ্ছেদ্য। বাঙালি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্তের স্বপ্ন ও আকাঙ্খা দীর্ঘ দিনের, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। যদিও এর পূর্বেই ১৯৪৮ সালে ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় প্রথম হরতাল পালিত হয়। পরবর্তীতে এই দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্র-জনতাসহ সকল মহল থেকে রাষ্ট্রভাষা বাংলার দাবি জোরালো হতে থাকে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ মিছিল বের করলে পাকিস্তান পুলিশের গুলিতে সালাম, রফিক, সফিক, জব্বার শাহাদাৎ বরণ করেন। বিশ্বে মাতৃভাষা রক্ষার জন্যে একমাত্র বাঙালি জাতি রক্ত দিয়েছেন। ভাষা আন্দোলন মূলত বাঙালি জাতির শক্তি ও প্রেরণার উৎস। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে ‘মহান ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বাসাবোস্থ নূরে মোহাম্মদিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ লোকমান হাকীম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী, ঢাকা মহানগর শাখা বাংলাদেশ সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন, সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ মোশারফ হোসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here