অক্সফোর্ড স্কুলে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
393
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রথম ক্যাম্পাস ও দ্বিতীয় ক্যাম্পাসের যৌথ উদ্যোগে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রথম ক্যাম্পাসের হল রুমে।
প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান, বিশেষ অতিথি মোঃ তোবারক হোসেন রনি, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াজেদ আলী, প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তফা, দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, প্রথম ক্যাম্পাসের ডে শিফট্ ইনচার্জ মোহাম্মদ সুজন আলী, মর্নিং শিফট ইনচার্জ রুমানা সরকার, দ্বিতীয় ক্যাম্পাসের মর্নিং শিফট্ ইনচার্জ সালমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াজেদ আলী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here