আগামী ৪ মার্চ শুরু হচ্ছে ৩দিনব্যাপী আহ্লে সুন্নাত ওয়াল জামাতের ইজতিমা

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। যা ত্বরিকত পন্থী ও আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত এর আক্বিদায় বিশ্বাসী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী শান্তি প্রিয় সংগঠন। ইসলাম প্রচারে দাওয়াতে ইসলামীর বিশ্বব্যাপী “ইজতিমা” কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী রাজধানীর এয়ারপোর্ট এলাকার হাজীক্যাম্প সংলগ্ন এলাকায়। এই ইজতিমার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতিমার কাজ শুরু হয় দেড়মাস পূর্বে। হাজীক্যাম্প সংলগ্ন এলাকায় বিশাল প্যান্ডেলের নিচে অনুষ্ঠিত হবে এই তিনদিনের ইজতিমা। ইজতিমা উপলক্ষে এখানে স্থাপন করা হয়েছে ইজতিমার মূলপ্যান্ডেল। এই ইজতিমার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেয়া হয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রায় ১হাজার নিজস্ব নিরাপত্তা কর্মী। ইজতিমা ময়দানে প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য থাকছে প্রয়োজনীয় সিসি ক্যামেরা এবং একাধিক ওয়াচ টাওয়ার। যা পুরো ইজতিমাকে নজরদারিতে রাখবে। মুসল্লিদের জন্য অযু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। পিডিবির সহায়তায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। দেশের সর্বস্তরের সুন্নী, তরিকতপন্থী আশেকে রাসূল এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এই সুন্নাতেভরা তিনদিনের ইজতিমা। আমরা আশা করছি লক্ষ লক্ষ আশেকে রসূল এই ইজতিমাতে অংশ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাওয়াতে ইসলামীর যিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কামাল আত্তারী উপস্থিত ছিলেন নাইমুল হায়দার কাদেরী প্রমুখ। তারা বলেন,দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় রাজধানী ঢাকায় ৬ষ্ঠ বার আমরা তিনদিনের ইজতিমা করতে যাচ্ছি। গত বছর গুলোতে চমৎকার ইসলামী পরিবেশে নিশ্চিদ্র নিরাপত্তায় কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটে। শুধু তাই নয়, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতিমা শেষে মুসল্লিগণ ১২দিন, ৩০দিন, ৬৩দিন, ৯২দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের মসজিদে মসজিদে সফর করে ইলমে দ্বীনকে প্রচার করবে। উক্ত ইজতিমায় দেশবাসীকে অংশগ্রহণ করে উভয় জাহানের কামিয়াবি হাসিলের জন্য ইজতিমা প্রস্তুত কমিটি আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here