আজকের রাশিফল

0
301
728×90 Banner
আজ (সোমবার) ১১ মার্চ ২০১৯

মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল
চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কোনো কারণে মন বিক্ষিপ্ত হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। শরীর ভালো নাও যেতে পারে। কোনো ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে
ব্যবসায়িক দিক ভালো যাবে না। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। কেউ আজ আপনাকে প্রতারিত করতে পারে। কোনো ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন। অংশীদারি ব্যবসায় শতর্ক থাকুন। রাস্তাঘাট চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন
মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনযোগী হতে হবে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। বুদ্ধিজীবীদের জন্যও দিনটি শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই
বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। চাকরির ক্ষেত্রে যোগ্যতাই মূল বিবেচ্য হতে পারে। সামাজিক কাজে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। মনোবল বৃদ্ধি পাবে। কোনো কাজে বেশি তাড়াহুড়া না করলেই ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট
ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নৌ বিভাগে চাকরিরতদের কর্মে পরিবর্তন আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ বা দেখা হতে পারে। পারিবারিক ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর
পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে না। কেউ আজ প্রতারণার আশ্রয় নিতে পারে। নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পদস্থ কর্মকর্তাদের কর্মোন্নতির যোগ আছে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায় আজ নাও হতে পারে। সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য দিনটি শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর
কাজকর্মে দায়িত্বশীলতার পরিচয় দিন। চাকরি বা ব্যবসায় মনোযোগ দিয়ে কাজ করুন। অন্যথায় কোনো সমস্যা হতে পারে। আবেগ প্রশমিত রাখার চেষ্টা করুন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মহিলাদের জন্য দিনটি শুভ। বিশেষ কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভ্রাতা-ভগ্নীদের কোনো ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নতুন কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবী মহিলাদের কর্মোন্নতির সম্ভাবনা আছে। তীর্থযাত্রার আশা পূর্ণ হতে পারে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
পারিবারিক কলহ এড়িয়ে চলুন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে উপরওয়ালার মনরক্ষা করে চলার চেষ্টা করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে মহিলাদের সাফল্য সম্ভাবনা আছে। নতুন কোনো পরিকল্পনা বাঁধাগ্রস্ত হতে পারে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here