আমাদের জন্মভূমি পত্রিকার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
43
728×90 Banner

মোঃ সোহেল রানা রাজশাহী: দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।পবিত্র ২৮ মাহে রমজান উপলক্ষে বুধবার প্রধান কার্যালয় সপুরা শালবাগান বোয়ালিয়া রাজশাহী অফিসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাজী মুহাম্মদ আল মামুন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।
দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও মোঃ জুয়েল হোসেন বুলেট সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাংবাদিক পেশা একটি মহান পেশা ও সম্মানের পেশা। দেশ ও জাতির কারিগর সাংবাদিক। সত্য মিথ্যা তুলে ধরা তাদের কাজ। তাই আমি প্রত্যেকটা সাংবাদিকে বলতে চাই সত্যকে তুলে ধরুক দেশকে এগিয়ে নিয়ে যাক। উক্ত অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত পত্রিকার জন্য দোয়া ও ভালোবাসা রইল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি,ও উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এম এ হাবিব জুয়েল, রাজশাহী রিভার সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী বিভিন্ন বক্তব্যের মধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতিত্বের বক্তব্যে মোঃ সোহেল রানা বলেন, দৈনিক দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা আমরা ঈদের পর থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার মোঃ রাকিব আলম, মোঃ রুহুল আমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃসাজিদুর রহমান, আইন বিষয় উপদেষ্টা মোঃ মামুনুর রশিদ, মোঃ মাহবুব আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আল মামুন, স্টাফ রিপোর্টার মোঃ হাজ্জাজুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার মোঃ কবির হোসেন ,সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ইউনুস আলী ,দুর্গাপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, মোঃ রাজু হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ ইউনুস, মোঃ কবীর হোসেন, মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ সাহানুর রহমান ,মোসাঃ রত্না খাতুন, মোসাঃ বন্যা খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here