উত্তরা পশ্চিম থানায় বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

0
118
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত এক নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, গ্রেফতারকৃতরা হলেন- উম্মে সালমা ইসলাম ওরফে সালমা আক্তার ওরফে অভি (৩৮), ইয়াসিন আরাফাত (২০), মোঃ বাছির মিয়া (৪৩), মোঃ শাকিল (২০), মোঃ মাসুদ শেখ (২৭), মোঃ আমির হোসেন (৫৫), মোঃ হৃদয় (৩২), মোঃ মাহাদী (২৩), মোঃ হাসান (২০), মোঃ শরীফ (১৯) ও মোঃ সোহেল মোল্লা (৩৮)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত একজন নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
এ সময় তাদের হেফাজত থেকে দুই পুরিয়া গাঁজা, তিন পিস ইয়াবা ও চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here