উত্তরায় শিনশিন জাপান হাসপাতালে করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্সসহ আহত- ৩

0
169
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরার শিনশিন জাপান হাসপাতালে সবুজ ট্রিজ (৩৫) নামের একজন করোনা রোগীর ছুরিকাঘাতে দু’জন নার্স ও একজন ওয়ার্ড বয় সহ তিন জন আহত হয়েছে। তাঁরা হলেন নার্স কাকলী (৩৫), মিতু (২৪) ও ওয়ার্ড বয় সাগর (২৫)।
আহত তিনজনেরই অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। তাঁদের মধ্যে দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁরা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ওয়ার্ড বয়ের অবস্থা শঙ্কামুক্ত।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উওরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে অবস্থিত শিনশিন জাপান হাসপাতালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুলাই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শোলপুর গ্রামের সেন্টু ট্রিজের ছেলে সবুজ ট্রিজ হাসপাতালটিতে ভর্তি হন। হাসপাতালে আনা মাত্রই তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও রোগীর স্বজনরা বলছেন, স্বাভাবিক অবস্থায় আছেন সবুজ ট্রিজ। চিকিৎসা চলাকালীন সময়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে নার্স ও ওয়ার্ড বয়কে সবুজ আঘাত করলে এ ঘটনা ঘটে।
করোনা রোগী সবুজ ট্রিজ সাংবাদিকদেরকে বলেন, তর্কবিতর্কের একপর্যায়ে শিনশিন জাপান হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় মিলে তাঁকে মেরে ফেলতে চেয়েছিলেন। পরে তিনি আত্মরক্ষার্থে ছুরিকাঘাত করেছেন।
অপরদিকে, হাসপাতালের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস সাংবাদিকদেরকে বলেন, করোনা রোগীর ছুরিকাঘাতে তিনজন নার্স-ওয়ার্ড আহতের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে।
তিনি আরও জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই করোনা রোগী ও আহতরা শিনশিন জাপান হাসপাতালেই চিকিৎসাধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here