এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী: যেভাবে পাওয়া যাবে ফল

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।
যেভাবে পাওয়া যাবে এইচএসসি ও সমমানের ফল
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘরে বসেই মোবাইলে এবং ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। প্রতি এসএমএসর জন্য ২ টাকা ৬৭ পয়সা (সব চার্জ অন্তর্ভুক্ত) খরচ হবে।
এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
আর অনলাইনে ফল পেতে যেতে হবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here