এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা বলয় ব্যবস্থা জোরদার

0
142
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন (ভর্তি) আছেন এবং সেই কারণে মূলত সেখানকার নিরাপত্তা বলয় ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) সকালে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। একইসঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে তার ইউনিটের আশপাশের কেবিন গুলো খালি করা হয়েছে। এছাড়া সবকিছু কঠোর নজরদারিতে রাখা হয়েছে।দেশনেত্রী খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন রোগ নিয়ে গত চলতি বছরের ২৩ নভেম্বর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার পর থেকে তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বলে জানা গেছে।এদিকে, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত সবশেষ প্রেসব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না। সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা করছেন তিনি।সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার মতো সুযোগ আপাতত নেই।খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন জানিয়ে তিনি আরো বলেন, সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।অপরদিকে, নিজের মায়ের প্রতি দেশবাসীর সম্মিলিত সমর্থনের জন্য অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পোস্টে তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।তিনি বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।তারেক রহমান আরো বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here