ওসমান হাদির মরদেহ শাহজালালে পৌঁছেছে

0
211
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী
জুলাই বিপ্লবী শরিফ ওসমান বিন হাদির মরদেহ (লাশ) রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৫৮৫) ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌন ৫টা ৪৮ মিনিটের সময়হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, সিঙ্গাপুরে মারা যাওয়া শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
জানা যায়, গত ১২ ডিসেম্বর, ২০২৫ দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটে পল্টন থানার বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যাবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান জুলাইয়ের এই মহান বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here