করোনাভাইরাসে আর্থিক সহযোগিতা ও কিছু প্রস্তাবনা

0
663
728×90 Banner

মো.হেলাল উদ্দিন মোল্লা : করোনাভাইরাসের কারণে মহামারীর এই দুঃসময়ে বিত্তশালী ছাড়া প্রায় সকলেই ইতোমধ্যে কমবেশি আর্থিক সহ অন্যান্য বিষয়ে ক্ষতিগ্রস্থের সম্মুখীন। খোদা না করুন যদি সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হয় তো দেশের বৃহত্তর জনগোষ্ঠী চরম বিপর্যয়ের মুখোমুখি হবে।
বর্তমানে সরকারি সাহায্য ছাড়াও সমাজের সামর্থবান ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন ইত্যাদি নানা পর্যায় থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ /উপহার সামগ্রী বিতরণের সাধ্যমত চেষ্টা চলছে।
পেশাজীবী /কর্মজীবীদের এমন এক‌টি অংশ রয়েছে যারা সাহায্য চাইতে পারছে না, মুখ ফুটে বলতেও পারছে না।
কিছু প্রস্তাবনা :
*দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়েছে সবার আগে, সম্ভবত খুলবেও সবশেষে। সেজন্য শিক্ষকদের মাঝে অনেকেই খুব বিপদে রয়েছেন। স্ব স্ব প্রতিষ্ঠানের সকল শিক্ষকের আর্থিক সামর্থ একরকম নয়। যারা অপেক্ষাকৃত সামর্থবান, স্বচ্ছল তারা বাকিদের খুজ নিয়ে প্রয়োজন মাফিক হেল্প ( সাহায্য ) করুন।
*একই ভাবে স্বচ্ছল আইনজীবীগনও অন্য আইনজীবীদের হেল্প করুন।(প্রয়োজনে ধার দিন)
*সামর্থবান ভেন্ডার/দলিল লিখকগন আপনার পেশার অন্যদের সাহায্য করুন। (প্রয়োজনে ধার দিন)
*অন্য সকল পেশাজীবীরাও এভাবে আপনার পেশায় আর্থিকভাবে দূর্বল সহকর্মীদের সাহায্য করতে পারেন/ ধার দিতে পারেন।
*সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে ”
মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।

লেখক:-মো.হেলাল উদ্দিন মোল্লা
সহকারী প্রধান শিক্ষক
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় টঙ্গীর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here