কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
611
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বেসকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প, পয়:প্রণালী, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজসহ ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমীক নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসবিসি (প্রা লি: আরিফ এন্টারপ্রাইজ (জেভি) একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. মো: ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: আতাউল্লাহ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগর আওয়ামীলীগের সদস্য এড. আব্দুল হাদি শামীম, প্রচার সম্পাদক এ বি এম নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সদস্য দপ্তর আনিসুর রহমান আরিফ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান সিরাজ সাজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here