কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদে মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

0
268
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ২০ মে বিকালে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কাপাসিয়া শাখা আর্থিক সহায়তা প্রদান করে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদ ৪ টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ বান্ডেল করে ৮ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে ২৪ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বাকি বিল্লাহ, ঘাগটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here