
সানাউল্লা স্বপন : গাজীপুরের কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান এলাকা হতে ১৮৫ বোতল ফেন্সিডিল সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর ।
গত ১৪ এপ্রিল রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান সাকিনস্থ মেসার্স তুরাগ সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সাগর মিয়া(২২), পিতা-মৃত নিজাম উদ্দিন, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-নাগুরিয়াকান্দি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, এ/পি-সাং-মীরের বাজার (বাসার ভাড়াটিয়া), থানা-পূবাইল, জিএমপি, গাজীপুর, মোঃ সামসুদ্দিন, মাতা-মোসাঃ খোদেজা বেগম, সাং-শামান্তপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ মাসুম বিল্লাহ(২১), পিতা-মোঃ নুরুল হক বাহাদুর, মাতা-মোসা-তাসলিমা বেগম, সাং-চৌমোহনা বাজার বিশারকান্দি, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়ের দখল হইতে ১৮৫(একশত পচাশি) বোতল ফেন্সিডিল, ০১(এক) টি পিকআপ ভ্যান, নগদ ১,৩৩০/- (এক হাজার ত্রিশ) টাকা এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তারা দীর্ঘদিন ধরিয়া ভারতের বিভিন্ন চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশে আনিয়া গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






