

জাকির সিকদার : আগামী ২১ মে দ্বিতীয় ধাপে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদে নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ কবির। সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তটি সাংবাদিকদের জানান আজ শুক্রবার।
গত ২ মে মার্কা বরাদ্দ দেন উপজেলা পরিষদ নির্বাচন কমিশন। কালিয়াকৈরে এবছর ২০২৪ সালে মোট প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মার্কা পেয়েছে চেয়ারম্যান পদে কামাল উদ্দিন সিকদার (আনারস), মুরাদ কবীর (কাপ-পিরিচ) ও সেলিম আহম্মেদ আজাদ মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান রাজীব আহম্মেদ রাসেল (বৈদ্যুতিক বাল্ব), এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা তপু (উড়োজাহাজ), মনোয়ার হোসেন শাহীন (তালা), হাজী হারিউজামান হারিজ (বই মার্কা), মতিউর রহমান (মাইক), আ ফ ম জেহাদী মোজাদ্দেদী (টাইপর্ইাটার), রতন কুমার সাহা (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন (ফুটবল), নাজমা সরকার (ক্যামেরা), আসমা খাতুন (পদ্মফুল), শিক্ষানবীশ আইনজীবী শরীফা আক্তার (হাঁস), জান্নাতুল ফেরদৌস শিমু (কলসী)।






