কোন রকম উস্কানিতে পা দিব না: মির্জা আব্বাস

0
113
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ঢাকা -৮ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।
তিনি একই এলাকার অন্যান্য এমপি প্রার্থীদের ইঙ্গিত করে বলেন, অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদেরকে কোন প্রতিবাদ করি। কিন্তু আমরা কোন উস্কানিতে পা দিব না।
আজ বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই ঢাকা -৮ আসনে নির্বাচনি জনসংযোগ শেষে তার নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। তাই আমরা কোন উস্কানিতে পা দিব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here