খুলনায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0
232
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসের কারণে কর্মসংকটে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন শনিবার (২৮ মার্চ) গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। এ সময় উপজেলার জলমা ইউনিয়নে হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর ও কর্মসংকটে থাকা ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের লোকজনের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here