গম চাষে আশাবাদী কৃষক

0
315
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ধানসহ অন্যন্য ফসলের নায্য মূল্য না পাওয়ায় এবং গম চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে গম চাষের দিকে ঝুঁকে পড়েছে কৃষকরা । কৃষি অফিস বলছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং গম কাটা-মাড়াই করা পর্যন্ত প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে উপজেলায় এবার গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজারে নায্য মূল্য পেলে ইরি-বোরো চাষাবাদের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন কৃষকরা।
উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা গত মৌসুমে ছিল ১ হাজার ৫৩০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার ১৫ হেক্টর জমিতে বেশি গম চাষ হয়েছে। মৌসুমের শুরুতে গম চাষে আগ্রহী করে তুলতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর হতে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলার শ্রীমন্তপুর গ্রামের কৃষক মাহফুজার রহমান বলেন, ধান চাষের তুলনায় গম চাষ লাভজনক। গম চাষে খরচ কম এবং বাজারে দাম ভালো পাওয়া যায়।
উপজেলার কাঁচনা গ্রামের কৃষক ওয়াজেদ মিয়া বলেন, তিনি ৬ বিঘা জমিতে গম চাষ করেছেন। প্রতি বছর ধান চাষে করে ক্ষতি হয়েছে। গমের আবাদ থেকে লাভবান হওয়ার আশায় এবার গম চাষ করেছেন।
উপজেলার মাঠে মাঠে গম ক্ষেতের শীষে হলুদ বর্ণ ধারন করেছে। অল্প কিছুদিনের মধ্যেই পুরোদমে গম কাটা শুরু হবে। প্রথম থেকে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গম চাষে আশাবাদী পাঁচবিবি চাষীরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: লুৎফর রহমান জানান, গম চাষে আমরা কৃষকদের সার, বীজ দিয়ে উদ্বুদ্ধ করছি। সেই সঙ্গে আমরা আধুনিক উপায়ে গম চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি।
তবে তিনি বলেন, দেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। ধান চাষ বাদ দিয়ে বেশি লাভের আশায় গম চাষ করেন, তাহলে তা দেশের জন্য বিপর্যয়কর হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here