গাজীপুর সিটি মেয়রের সঙ্গে অক্সফোর্ড স্কুলের শুভেচ্ছা বিনিময়

0
492
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ ও শিক্ষকদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে ২১ ফেব্রুয়ারী, শুক্রবার সকালে নগরীর হারিকেনস্থ তাঁর নিজ বাসভবনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিয়ময়কালে উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও গাজীপুর সিটির ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াজেদ আলী, প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তফা, প্রথম ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়া, দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, শিফট্ ইনচার্জ মোহাম্মদ সুজন আলী।
শুভেচ্ছা বিনিময়কালে মেয়র মহোদয় আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষার মানউন্নয়নে অক্সফোর্ড স্কুলকে যে কোন ধরনের সহযোগিতা প্রদান করার অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here