গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার

0
323
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প কর্তৃক গাজীপুরের টিএন্ডটি এলাকা হতে অপহৃত ভিকটিম শিশু মোঃ মাহফুজুর রহমান(১২)কে গাজীপুরের চান্দনা চৌরাস্থা এলাকা হতে উদ্ধার করেছে।
৮ জুলাই ২০১৯ র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করলে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে অপহরণকৃত ভিকটিম মোঃ মাহফুজুর রহমান(১২), পিতা-মোঃ ইয়াকুব আলী, সাং-কুর্শিবাড়ী, থানা-ধর্মপাশা, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা সাং-টিএন্ডটি রোড, থানা-বাসন, জিএমপি, গাজীপুর’কে নিয়ে গাড়ীযোগে ঢাকার দিকে পলায়নের উদ্দেশ্যে রওনা করলে আভিযানিক দলটি অপহরনকারীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করার জন্য উক্ত গাড়ীর পিছনে ধাওয়া করলে অপহনকারীরা ভিকটিমকে জিএমপি গাজীপুর বাসন থানাধীন চান্দরা চৌরাস্তা এলাকায় ফেলে দ্রæত পালিয়ে যায়। র‌্যাবের অভিযানিক দলটি অবশেষে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দরা চৌরাস্তা সুমন টেলিকম এর সামনে হতে ভিকটিমকে উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, অপহৃত ভিকটিম পেশায় একজন মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো করে গত ০৭/০৮/১৯ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় নলজানী তাসকিয়াতুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসায় যাওয়ার সময় তার নিজ বাসা হতে রওয়ানা হলে টিএন্ডটি রোড এলাকা হতে ০৩/০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে র‌্যাব ক্যাম্প গাজীপুরে একটি লিখিত অভিযোগ করেন।
ব্যাপক খোঁজাখুঁজির পর ভিকটিমের পরিবার জানতে পারে যে, ভিকটিমকে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে নির্যাতন করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ভিতি প্রদর্শণ করে। অপহরণের পর গত ০৭ জুলাই ২০১৯ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার দিকে অপহরনকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ০৫ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় তারা ভিকটিমকে হত্যা করবে বলে জানায়।
বিষয়টি ০৮ জুলাই ২০১৯ তারিখ ভিকটিমের বাবা র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত ছেলের জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here