গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম.এ মান্নান এর স্ত্রীর ইন্তেকাল

0
403
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম.এ মান্নান এর সহধর্মীনি সাজেদা মান্নান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।


বিএনপি’র ৯১-৯৬ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম.এ মান্নান এর সহধর্মীনি সাজেদা মৃত্যু কালে এক ছেলে নাতনী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি নানা রোগে ভূগছিলেন। মঙ্গলবার বিকেলে শালনা হাই স্কুলের মাঠে জানাযা শেষে মহানগরের সালনা এলাকায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। সাবেক মেয়র অধ্যাপক এম.এ মান্নানের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here