চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

0
157
728×90 Banner

মোঃরফিকুলইসলাম মিঠু: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় চোরাই মালামালসহ চোর চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোস্তফা, মোঃ শফিউল্লাহ, মোঃ হযরত আলী ও মোঃ জনি শেখ।
প্রসঙ্গত, গত ৩১ মে, ২০২১ দুপুর আনুমানিক ০১:০০ টা হতে ০২:০০ টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেটকারের গ্লাস কভার বিট, লুকিং গ্লাস কভার ও মনোগ্রাম চুরি করিয়া নিয়া যায়। এ ঘটনায় ৭ আগস্ট, ২০২১ (শনিবার) উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরস্থ বিজিবি মার্কেট এলাকায় চোর চক্রের সদস্যরা অবস্থান করছে মর্মে সংবাদ পান। এমন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট, ২০২১ (রবিবার) সন্ধ্যা উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। এসময় তাদের হেফাজত হতে চুরির মালামাল গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের উত্তরা পূর্ব থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here