চ্যানেল এস এর সাংবাদিক শিবলী আর নেই

0
124
728×90 Banner

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্হ হয়ে না ফেরার দেশে চলে গেলেন উত্তরা প্রেসক্লাব এর সদস্য “চ্যানেল এস”এর রিপোর্টার সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চ্যানেল এস ও উত্তরা প্রেসক্লাব সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্তব্য পালন করতে গিয়ে আজ মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎ অসুস্হ হয়ে পড়েন শিবলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার শেষে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) করে শিবলীকে মৃত ঘোষনা করেন। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি উত্তরায় থাকতেন। নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । তরুণ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী’র অকাল মৃত্যুতে উত্তরা প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি আমরা গণমাধ্যমকর্মীরা গভীর ভাবে শোকাহত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here