ছাত্রলীগের নেতা আসাদ শিকদারের উদ্যোগে ত্রাণ বিতরণ

0
189
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিলেটের প্রত্যেন্ত অঞ্চলের অসহায় বানভাসিদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
গত পাঁচদিন ব্যপি এ ত্রান বিতরণ কার্যক্রমে শেষ দিন শনিবার প্রায় ছয় হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন গাজীপুর মহনগর ছাত্রলীগ নেতা আসাদ শিকদার। এ সময় তিনি বন্যার্তের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিঃস্বার্থ কাজ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের আহবান জানান।
ছাত্রলীগ নেতা আসাদ বলেন, বরাবরের মতোই দেশে দূর্যোগকালীন সময় ছাত্রলীগ ছিলো ও ভবিষ্যতেও থাকবে।আমার সঙ্গে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এসেছে। আমরা পাঁচদিন ব্যপি বানভাসি মানুষদের মাঝে ত্রান ও রান্না করা খাবার ৬০০০ পরিবারের মাঝে বিতরণ করেছি।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, লবণ, চিঁড়া, মুড়ি, টোস্ট বিস্কুট, সলটেজ বিস্কুট, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধপত্র ও রান্না করা খাবার।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাইম,মানিক,রাব্বি,রিফাত,তামিম,সুমন,হাসান,নয়নসহ স্থানীয় আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here