জঙ্গি হামলার হুমকি ধামকিতে দেশের জনগণ ভয় পায় না —-স্বরাষ্ট্রমন্ত্রী

0
252
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি হামলার হুমকি ধামকিতে দেশের জনগণ এখন আর আগের মতো ভয় পায় না। দেশে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। তারা একের পর এক জঙ্গিদের দমন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হুশিয়ারী দিয়ে বলেন, লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। যাদের নামে হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হবে। এ ধরনের হুমকি-ধামকিতে দেশের জনগণ ভয় পায় না। হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ।
তিনি আজ রোববার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের জনগণ চোখ-কান খোলা রেখেছে বলে আমরা জঙ্গি হামলা থেকে অনেকটাই মুক্ত হয়েছি।
তিনি আরও বলেন, তার মানে এই নয়, আমাদের নিরাপত্তা বাহিনীরা চুপচাপ বসে আছে। আমাদের জনগণ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, অর্থায়ন করে না।
রাজধানীর গুলিস্তানে স¤প্রতি পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গত ৪ মে মানবাধিকার কর্মী সুলতানা কামালকে দেওয়া হুমকীর ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যাদের নামে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here