
ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ বুধবার সকালে এসএসসি ২০২০ সালের পরীক্ষার্থীরা অটোপাশের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জানা যায়, সকাল ৯টায় টঙ্গীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ২০২০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা অটোপাশের দাবীতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আলোচনার মাধ্যমে শেষ হয়।
শিক্ষার্থীরা জানায়, সরকার এইচএসসি ও আলেম পরীক্ষার্থীদের অটোপাশ দিয়েছে। তারা এক বছর পড়ার সুযোগ পেয়েছে। আমরা এক বছর কোন পড়ালেখার সুযোগ পাইনি। করোনা ঝুকি নিয়ে আমরা পরীক্ষা দিবো না। তাছাড়া অনলাইন ক্লাশে অনেক গরীব পরিবারের সন্তান মোবাইলের কারণে অনলাইনে ক্লাশ করার সুযোগ হয়নি। ফেব্রæয়ারির মধ্যেই যেন অটোপাশের ঘোষণা করার দাবী জানায়। আমরা সংক্ষিপ্ত সিলেবাস চাই না। আমাদের পিএসসি, জেএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যেন আমাদের মূল্যায়ন করা হয়। এ সময় ছাত্ররা দাও দড়িঁ, দেই ফাঁস, নয়তো দাও অটো পাশ, শিক্ষামন্ত্রী করে কি? খায় দায় ঘুমায় নি? সর্ট সিলেভাস মানি না, মানবো না, অটো পাশ চাই, আমরা ন্যায় বিচার চাইসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তাদের দাবী না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এ সময় ২শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি পরিলক্ষিত হয়।






