

ডেইলি গাজীপুর প্রতিবেদক : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো গাজীপুরের টঙ্গীতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় টঙ্গীর ঐতিহ্যবাহী স্কুল টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বই উৎসবে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি আবু জাফর।এ ছাড়াও টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়, সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ,সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, সাহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে বই উৎসব পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ ও উৎসব পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়য়ে প্রধান শিক্ষক জেসমিন জাহানের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুজামান রানা, বেলায়েত হোসেন,নাসির উদ্দীন বুলবুল,আলামীন হোসেন,আব্দুস সালাম প্রমুখ। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, ভুমি সহকারী কর্মকর্তা টঙ্গী আব্দুল লতিফ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক,মুকুল সরকার, শাহাজাহন তপন,এবিএম আসলাম, আরো বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মোহাম্মদ শাহীন , শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ, আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ।টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান, শিক্ষক, অবিভাক, শিক্ষার্থীগণ। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ ও উৎসব পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।






