টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

0
141
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এক আলোচনা সভা,দোয়া,মিলাদ ও তবারক বিতরন অনুষ্টিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেল এর সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের ১নং যুগ্ন-আহবায়ক মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, পপ্রীণ আওয়ামী লীগ নেতা হাজী আজগর আলী,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু.সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান,ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান খান সুমন,সাধারণ সম্পাদক আতিক হাসান অনিক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত ও তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here