টঙ্গীতে ধর্ষিতা অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার

0
160
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক নারী (২৫)। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাইফুল ইসলাম (২৭) নামের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) আসামি সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সাইফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নীলাখাদ গ্রামের বাহার মিয়ার ছেলে। তিনি পাগার এলাকার বাবু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মরকুন মেম্বার পাড়া এলাকার একটি বাড়িতে ও অভিযুক্ত পাগার এলাকায় বাস করে একই কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাইফুল ভুক্তভোগীকে মোবাইলে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এছাড়াও সাইফুল বিভিন্ন তারিখ ও সময়ে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এসব ধর্ষণের ফলে ভুক্তভোগী দুমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে না করায় সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা হলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here