টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

0
86
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে টঙ্গীর এরশাদ নগর ইএসডিও আইডিয়াল স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থয়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৮টি হুইল চেয়ার, ২ জোড়া ক্র্যাচ, ৪টি শ্রবন যন্ত্র এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ইএসডিও নির্বাহী পরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে ও কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকল্প একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চাঁন মিয়া প্রধান ও নলেজ একাডেমীর প্রতিষ্ঠাতা আহমেদ আব্দুল কাদির।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here