টঙ্গীতে বস্তা চাপায় মৃত শ্রমিকের লাশ নিয়ে ধুম্রজাল

0
219
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে বস্তা চাপায় সোহেল রানা লিটন (৩৫) নামে এক দিনমুজুর নিহত এবং অপরজন আবুল হাসেম (৫০) আহত হয়েছে। ঘটনা জানাজানির পর থানা পুলিশের অনুমতি ও ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। টঙ্গী বাজার হাজী স্টোরের নিজস্ব গোডাউনে এ ঘটনা ঘটে। এঘটনায় দোকান মালিকের ভাই রাজীবকে আটকের পর শনিবার গভীর রাতে ছেড়ে দিয়েছে পুলিশ।
নিহত সোহেল রানা লিটন রাজশাহী জেলার বাঘা থানার কিশোরপুর গ্রামের রাহেজ মোল্লার ছেলে। সে টঙ্গী বাজারের রুবেল সরকারের মেসে ভাড়া থেকে হাজী স্টোরে দিনমুজুরের কাজ করতো।
বিভিন্ন সূত্রে জানা যায়, টঙ্গী বাজার গফুর মার্কেট হাজী স্টোরের মালিক আনোয়ার হোসেন সুমন ট্রাকে করে বস্তা বোঝাই চাল-ডাল আমদানী করে। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কয়েকজন শ্রমিক ট্রাক থেকে এসব বস্তা নামিয়ে হাজী স্টোরের গোডাউনে টালি দিচ্ছিলো। এসময় প্রায় অর্ধশত চাল ও ডাল ভর্তি বস্তা দিনমুজুর লিটন ও আ: হাসেমের উপর পড়ে যায়। লিটন বস্তায় চাপা পড়লেও হাসেম সাময়িক আহত হয়। বিষয়টি টের পেয়ে অন্যান্য শ্রমিকরা গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর তার আত্বীয় স্বজনরা বিষয়টি থানা পুলিশকে অবহিত না করে স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের অনুমতিক্রমে লাশ গ্রামের বাড়ি নিয়ে দাফন সম্পন্ন করেন। এ খবর জানা জানি হয়ে পড়লে শনিবার বিকেল ৩ টায় টঙ্গী পূর্ব থানার এস আই কাজী নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসেন। পরে বিকেল ৪ টায় উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তিনি দোকান মালিকের ভাই রাজিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান গভীর রাতে ছেড়ে দেন। এ ঘটনার পর পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে যাওয়া ও দোকান মালিকের ভাইকে আটক করে প্রায় ৭ ঘন্টা পর ছেড়ে দেয়ার বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্্রজাল।
নিহত সোহেল রানার ভগ্নিপতি দিনমজুর জাহিদ জানান, চাল-ডালের বস্তা ট্রাক থেকে নামিয়ে গোডাউনে টালি দেয়ার সময় প্রায় অর্ধশত চাল ভর্তি বস্তা হেলে পড়ে গেলে সোহেল রানা বস্তার নীচে চাপা পড়ে। এতে সে গুরতর আহত হয়ে মারা যায়। পরে স্থানীয় কাউন্সিলর এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির কাছ থেকে লাশ দাফনের অনুমতিপত্র নিয়ে আমরা লাশ গ্রামের বাড়ি এনে দাফন সম্পন্ন করেছি।
বিষয়টি জানতে থানার এস আই কাজী নেওয়াজ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন ঘটনাটি একটি দূর্ঘটনা, উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে রাজিবকে আনা হয়েছিলো। ওসব ব্যাপারে আমার আর কিছু জানা নেই।
স্থানীয় ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, আমি ঘটনাটি পরে শুনেছি, এটি একটি দূর্ঘটনা। আমি সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কবরস্থানে লাশ দাফনের জন্য একটি লিখিত আবেদনপত্র দিয়েছি।
টঙ্গী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, আমরা সমিতি থেকে সোহেল রানার দূঘর্টনায় মৃত্যু ও লাশ দাফনের জন্য একটি লিখিত দিয়েছি।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, পুলিশকে না জানিয়ে লাশ নিহতের গ্রামের বাড়িতে পাঠানোর কারনে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। আমরা মৃত ব্যক্তির স্বজনদের অপেক্ষায় আছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here