

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৪৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছবিরুল গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মিন্টুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন গাজী,টঙ্গী পূর্ব থানা বিএনপি সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন রানা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান,৪৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ওয়াদুদুর রহমান,যুবদল নেতা মোশারফ হোসেন গাজী প্রমুখ।






