
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং ও সামাজিক অবক্ষয়রোধে জনসচেতনামূলক সভা বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড লস্কর পাড়া এলাকায় কাউন্সিলর মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্করের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মো: এমদাদুল হক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নবীন হোসেন সরকার, গাজীপুর মহানগর ওলামালীগের সভাপতি মাওলানা মুহাম্মদ হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী মহা রানী, রিনা খানম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে জনসচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।






