
ডেইলি গাজীপুর প্রতিবেদক: মঙ্গলবার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ৬শ’ পিস ইয়াবাসহ এক যুবতী ইয়াবা কারবারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম ফিরিয়ানা বেগম (৩২)। তার স্বামীর নাম নাসির উদ্দিন। তারা টঙ্গীর পাগাড় এলাকায় বসবাস করে। এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এনা বাস কাউন্টারের সামনে থেকে এই নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তার ব্যানিটি ব্যাগ তল্লাশি করে আটককৃত ইয়াবা উদ্ধার করা হয়।






