টঙ্গীর জামান মেমোরিয়াল একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

0
207
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামান মেমোরিয়াল একাডেমি।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্কুল ক্যাম্পাসে উপাধ্যক্ষ প্রভাষক নুসরাত জাহানের সভাপতিত্বে শতকন্ঠে জাতীয় সংগীত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবনী সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
এ সময় পরিচালানা কমিটির সদস্য প্রফেসর ডঃ অধীর চন্দ্র সরকার, আকতার হোসেন দুূুদু, আব্দুস সালাম মাতবর, নীলুফার বেগম নীলা,সাবেক সদস্য আশিকী নূরী, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকনসহ শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, করোনা ভাইরাস সংক্রান্ত কারণে অনুষ্ঠান স্বল্ল পরিসরে ও সংক্ষিপ্ত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here