ড. গোলাম মঈনউদ্দিন

0
210
728×90 Banner

বিশিষ্ট সাহিত্যিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত আজীবন সদস্য (সদস্য নং-৩২) ও সাবেক পরিচালক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দিন ১৯ অক্টোবর রবিবার (শনিবার দিবাগত রাত) রাত ১২:৩০ মিনিটে (নিউইয়র্ক স্থানীয় সময়) নিউইয়র্কের ব্রƒকলীনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম. জওহর আলী। ড. মঈনউদ্দিন নলতা হাই স্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। ড. গোলাম মঈনউদ্দিন-এর রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। তিনি মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর জীবন, কর্ম ও সাহিত্যকে বিশ^ দরবারে উপস্থাপন করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন। তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন।
ড. মঈনউদ্দিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি চাকরিরত অবস্থায় এবং অবসর গ্রহণের পরও তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের ওতপ্রোতভাবে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
তিনি দীর্ঘদিন যাবত স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৩ (তিন) সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। –সংবাদ বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here