তালায় শিশু ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : থানায় অভিযোগ

0
195
728×90 Banner

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় হতদরিদ্র পরিবারের (১২) বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শিশু ছাত্রী উত্তর শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
ঘটনা ঘটে শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে।এঘটনায় শিশুর পিতা বাদী হয়ে (৩ আগষ্ট) সোমবার সকালে তালা থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু বিষয়টি ধাঁমাচাপা দিতে স্থানীয় এক জনপ্রতিনিধি চেষ্টা করেছেন।
হতদরিদ্র শিশুর পিতা জানান, শুক্রবার (৩১ জুলাই) তার মেয়ে বাড়িতে একা ছিল। ঘটনার দিন ভোরে তার মেয়ে বাড়ির পেছনে গেলে লম্পট আমান উল্যাহ সরদার (৪০)তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টার করে।একপর্যায়ে তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আমান পালিয়ে যায়। আমান উল্ল্যাহ পাশ্ববর্তী মৃত আনার উল্যাহ সরদারের ছেলে।
তিনি আরও জানান, মা হারা মেয়েকে আমান বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতো । সেই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন ভোরে আমান উল্ল্যাহ জোর করে তার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে । এঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি শিকার করে বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here