তুরাগে দেশীয় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ সদস্য গ্রেপ্তার

0
221
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । রোববার ( ১ মার্চ ) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয় । এরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করত । আটককৃত ৪জন হল- ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব পাসের বাসিন্দা মোঃ আমির হোসেনের ছেলে, মোঃ নূর আলম ওরফে নূরা পাগলা (৩৩), ভাটুলিয়ার অস্থাই বাসিন্দা মৃত ছাবেদ আলীর ছেলে সুমন আলী ওরফে নিমাই সুমন, রাজাবাড়ী এলাকার আবুল কাশেম এর বাড়ীর ভাড়াটিয়া জিকুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম(১৮), ভাটুলিয়া, সোনিয়া সুয়েটার ফ্যাক্টরীর সামনে, আবুল হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ জুয়েল হোসেন(২১) । তুরাগ থানার এস আই ওয়াজিউর রহমান জানান, গত ২৯/২/২০২০ইং রাত ১টার দিকে রাজাবাড়ি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল খায়ের তার ভাতিজা মোঃ মারুফ হোসেনকে সাথে নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে হোটেলের উদ্দেশে রওয়ানা দেন, কিছু দূর যাওয়া মাত্র তাদের গতি রোধ করে ছিনতাইকারী সামিউল ইসলাম ও জুয়েল সহ কয়েকজন ছিনতাইকারী । এক পর্যায় আবুল খায়ের ও মারুফ হোসেনকে মারধর করে তাদের সাথে থাকা সাড়ে দশ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় উক্ত ছিনতাইকারীরা । পরবর্তী আবুল খায়ের ও মারুফ হোসেন মেডিক্যালে চিকিৎসা নিয়ে পরের দিন ১/৩/২০২০ইং তারিখে তুরাগ থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এই দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় । আটক কৃতদের কাছ থেকে ছিন্তাই হওয়া মোবাইল দুটি উদ্ধার হলেও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি । অপর দিকে ১/৩/২০২০ইং তারিখ রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন হাজী কালু মিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয় এবং ডাকাত দলের ৫/৬ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় । আটক কৃতদের কাছ থেকে একটি চাপাতি , একটি ছেনি, একটি ছোট শাপল ও একহাজার টাকা উদ্ধার করা হয় । তারা রাতে ৭/৮ জনের একটি দল একত্র হয়ে গাড়িতে ও নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। ডাকাতি করার আগে তারা টার্গেট করা বাড়ি বা ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্যও সংগ্রহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ডিউটি অফিসার এস আই মনির হোসেন- ১ বলেন, উপরোক্ত ঘটনায় থানায় পৃথক ২টি মামলা হয়েছে যার মামলা নং- ২ ও ৩ । আসামীদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here