তেজগাঁও মহিলা কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হয়—- স্বরাষ্ট্র মন্ত্রী

0
434
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শনিবার তেজগাঁও মহিলা কলেজের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এম.পি। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর কথা স্মরণ করে বলেন, তেজগাঁও মহিলা কলেজটি ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ অনুপ্রেরণায় ও সহযোগীতায় অধ্যক্ষ সাইদুর রহমানের হাত দিয়ে তেজগাঁও অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে নারী শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছে। কলেজের সুদক্ষ অধ্যক্ষ, পরিচালনা পরিষদ ও শিক্ষকদের দক্ষতার জন্যই এরূপ উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কলেজটিতে অত্র এলাকার গরীব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মেয়েরা পড়াশুনা করে। তাদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে কলেজটি জাতীয়করণের জন্যে সর্বাত্মক সহযোগিতা করবেন। মন্ত্রী গরীব ও মেধাবী ছাত্রীদের পড়ালেখা করার জন্য ৫০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকা শিক্ষা সহায়তা দেয়ার ঘোষনা দেন। সবশেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনার পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা বেঁচে যাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল কবীর চৌধুরী, সভাপতি, কলেজ পরিচালনা পরিষদ ও জহিরুল হক জিল্লু, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সুদক্ষ অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি মহোদয় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী, ছাত্রী ও বিদায়ী ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র কলেজটি উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে ১৯৮৭ সালে স্নাতক (পাস) কোর্সের অধিভূক্তি লাভ করে। বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রোফেশনাল কোর্সসহ ১২টি বিষয়ে অনার্স কোর্সসহ দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে কলেজটিতে প্রায় ২,৫০০ ছাত্রী অধ্যয়ন করছে। কলেজটির ফলাফল ভালো হওয়ায় দিন দিন কলেজের ছাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কলেজের সুদক্ষ পরিচালনা পরিষদ, দক্ষ ও আন্তরিক শিক্ষকমন্ডলী, ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে কলেজটিকে ঢাকা শহরের মহিলা কলেজগুলোর মধ্যে অত্র কলেজটিকে একটি মডেল কলেজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here