তেজগাঁওয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যৌথ বাহিনীর টহল

0
210
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের উদ্যোগে রাজধানীতে করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তাবোধ সৃষ্টির লক্ষ্যে যৌথভাবে টহল দিয়েছে পুলিশ, র‌্যাব ও সশস্ত্র বাহিনী।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্জল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী হোসেন খান আজ রাত সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৭ মার্চ) তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় বিকাল ৪টা থেকে শুরু হয়ে একটানা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যৌথ বাহিনীর এই টহল একটানা নগরীতে চলে।
ওসি মো: আলী হোসেন খান জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তেজগাঁও ডিসি অফিসের সামনে থেকে যৌথ বাহিনীর এই টহলটি শুরু করে রাজধানীর ছয়টি থানা এলাকার প্রদক্ষিণ শেষে পূনরায় এখানে এসে শেষ হয়। পুলিশ-র‌্যাবের মোটরসাইকেল এ রোবাস্ট পেট্রোলিংয়ের সামনে থেকে নেতৃত্ব দেয়। সঙ্গে তিন বাহিনীর প্রায় শতাধিক গাড়ি এসময় অংশ নেয়। এসময় মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতের আহ্বানসহ বিভিন্ন সচেতনতার আহ্বান জানানো হয়।
এসময় তেজগাঁও বিভাগের ৬টি থানা (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, আদাবর, মোহাম্মদপুর, হাতিরঝিল ও শেরেবাংলা নগর) এলাকায় পুলিশ, র‌্যাব ও সশস্ত্র বাহিনী টহল দেয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ডিএমপির পক্ষ থেকে টহলের নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার, র‌্যাবের নেতৃত্বে ছিলেন র‌্যাব-২ এর এসপি (মিডিয়া) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এবং আমর্ড পুলিশ র‌্যাটালিয়ন (এপিবিএন) পক্ষ থেকে নেতৃত্ব দেন মেজর মোহাদ্দেস। এছাড়া ডিএমপি ৬টি থানার দায়িত্বপ্রাপ্ত এডিসি, এসি ও থানার ওসিরা এসময় সাথে ছিলেন।
ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার রাতে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তেজগাঁও বিভাগ থেকে র‌্যাব, আর্মড ফোর্সেস ও পুলিশ মিলে যৌথ টহলের আয়োজন করা হয়েছে। আমরা মানুষকে সচেতন করছি।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। পর্যায়ক্রমে বিভিন্ন থানা এলাকায় এধরনের টহল আগামী দিনে অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here