ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপি থেকে ঢাকা -১১ আসনে নাহিদ এবং ১৮ আসনে লড়বেন নাসীরুদ্দীন

0
125
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১৮ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা -১১ আসন থেকে নির্বাচনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর, ২০৩৫) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাহিদ ইসলাম। প্রাথমিক মনোনয়ন তালিকায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সংসদীয় ঢাকা -১১ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া ঢাকা-১৮ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করবেন। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ৬টি থানা) নিয়ে গঠিত।
বিএনপি ও জামায়াতে ইসলামী সূত্র গুলো বলছে, গত ৩ নভেম্বর, ২০২৫ ঢাকা -১৮ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির দলীয় প্রার্থী এস, এম জাহাঙ্গীর হোসেনকে দকীয় ভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয় অধ্যাপক আশরাফুল ইসলামকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here