দর্শকের রেকর্ড ভাঙল আইপিএল

0
183
728×90 Banner

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরটি অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। প্রতিবছর দর্শকে টইটম্বুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারে স্টেডিয়ামে নেই দর্শকদের প্রবেশাধীকার। কিন্তু তাই বলে থেমে নেই দর্শকদের আইপিএলের স্বাদ নেওয়া। প্রতিবছরের মতো এ বছরও টিভি এবং অনলাইনে মানুষ উপভোগ করছে আইপিএলের চলতি বছরের আসরটি।
তবে শুরুতেই আইপিএল বড় একটা রেকর্ড গড়ে ফেলল। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি মানুষ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ টুইট করে এই তথ্য জানিয়েছেন।
এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মাঠে দর্শক উপস্থিত না থাকলেও সেই ধুন্ধুমার ম্যাচ টেলিভিশনের পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন বিপুল সংখ্যক দর্শক। বিশ্বের অন্য কোনো দেশের স্পোর্টিং লিগের প্রথম ম্যাচে এত সংখ্যক দর্শক দেখা যায়নি। এবারের আইপিএল সব অর্থেই ব্যতিক্রমী।
জয় শাহ টুইট করেছেন, ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০ কোটি মানুষ প্রথম ম্যাচ দেখেছেন। যা এককথায় নজিরবিহীন। এবারের আইপিএলের মতো কোনও লিগের শুরু এর আগে এত ভালো হয়নি।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও টুইট করেছে, ‘স্বপ্নের শুরু বলতে যা বোঝায়, এবার সেটাই হয়েছে। টিভি ও ডিজিটাল ভিউয়ারশিপের ভিত্তিতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here